সিগারেট খেয়ে ঠোঁট কালো করে ফেলেছেন? দেখুন কালো ঠোঁট যেভাবে সুন্দর ও আকর্ষণীয় করবেন নিজেকে উপস্থাপনের জন্য নিঃসন্দেহে ঠোঁট একটি প্রাসঙ্গিক ব্যাপার। কিন্তু আপনার সৌন্দর্য্যের এই হাতিয়ারকে যদি কালো দেখায় তাহলেই বিপদ, কি বলেন? আসুন আপনাকে কিছুটা স্বস্তি দেই- ১. প্রথমত, আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে, তবে তা এখনই ছাড়তে হবে। এর কোন বিকল্প নেই। ২. দিনে দু’বারের বেশি চা বা কফি পান থেকে বিরত থাকুন। ৩. অ্যালকোহল এড়িয়ে চলুন ৪. লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। এতে ঠোঁটের কালোভাব দূর হবে। ৫. ধনেপাতার রসও ঠোঁটের কালোভাব দূর করে। ৬. একটা লেবুর অর্ধেক কেটে তার উপর দুই ফোঁটা মধু দিয়ে বৃত্তাকারে ঠোঁটে ম্যাসাজ করতে হবে। এরপর বরফ জলে ঠোঁট ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যায়। সিগারেট খেয়ে ঠোঁট কালো করে ফেলেছেন? দেখুন কালো ঠোঁট যেভাবে সুন্দর ও আকর্ষণীয় করবেন ৭. সকালে দাঁত ব্রাশ করার সময় হালকা করে সাবধানে ঠোঁটও ব্রাশ করতে পারেন। এতে ঠোঁটের মরা কোষ ঝরে যায়। ৮. মুলতানি মাটি, কয়েক ফোঁটা মধু ও কাঁচা দুধ মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁটের কালচে ভাব দূর হবে। ৯. ঠোঁটের কোনা অনেক সময় কালো হয়ে যায়, শসা ও পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে দিনে ৩-৪ বার ঠোঁটে লাগালে উপকার পাবেন। ১০. প্রতিদিন গ্লিসারিন, অলিভ অয়েল, মধু ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে লাগালে ঠোঁটের উজ্জ্বলতা ফিরে আসবে। ১১. রাতে ঘুমাতে যাওয়ার আগে নারিকেলের তেলের সঙ্গে বাদাম তেল মিশিয়ে ঠোঁটে লাগান। সপ্তাহে দু’দিন এই প্যাকটি ব্যবহার করুন। কালো দাগ দূর হবে। ১২. দিনে কমপক্ষে আট গ্লাস পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। ১৩. ঠোঁটে লিপিস্টিক বা অন্য কিছু ব্যবহারের আগে সেটার মান সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। উপরের নিয়ম গুলো মেনে চললে খুব সহজেই কালো ঠোঁট সুন্দর ও আকর্ষণীয় করতে পারবেন।Best Java, Android Games, Apps নিজেকে উপস্থাপনের জন্য নিঃসন্দেহে ঠোঁট একটি প্রাসঙ্গিক ব্যাপার। কিন্তু আপনার সৌন্দর্য্যের এই হাতিয়ারকে যদি কালো দেখা য় তাহলেই বিপদ, কি ব... View Post
পাকিস্তান সহ বাংলাদেশেও হিট ‘বাজরাঙ্গি ভাইজান’ ভারতে একের পর এক রেকর্ড গড়া তো চলছেই। সেই সঙ্গে পাকিস্তানেও ভালো ব্যবসা করছে ‘বাজরাঙ্গি ভাইজান’। মুক্তির প্রথম এক সপ্তাহেই পাক বক্স -অফিসের রাজার আসনে বসেছেন সালমান খান। পাকিস্তানেও হিট বাজরাঙ্গি ভাইজান ১৭ জুলাই ভারতের সঙ্গেই ‘বাজরাঙ্গি ভাইজান’ মুক্তি পেয়েছে পাকিস্তানে। ঈদ উপলক্ষে সেখানে আরও মুক্তি পায় উর্দু ভাষার সিনেমা ‘বিন রোয়ে’ এবং ‘রঙ নাম্বার’। কিন্তু ‘বাজরাঙ্গি ভাইজান’-এর দাপটে টিকতে পারেনি কোনোটাই। শুধু করাচি আর ইসলামাবাদেই ৬০ লাখ পাকিস্তানি রুপির ব্যবসা করেছে কবির খান পরিচালিত ‘বাজরাঙ্গি ভাইজান’। সিনেমাহল মালিক নাদিম মান্ধবিওয়ালার ভাষ্যে, শুক্রবারে মুক্তি পেয়ে প্রথম তিন দিনেই ‘বাজরাঙ্গি ভাইজান’ আয় করেছে ৩২ লাখ রুপি। অপরদিকে পাকিস্তানের জনপ্রিয় তারকা মাহিরা খান-হুমায়ুন সাইয়্যিদ অভিনীত ‘বিন রোয়ে’ ব্যবসা করতে পেরেছে ২৮ লাখ রুপি। এই তালিকায় সবচেয়ে পিছিয়ে আছে কমেডি ধাঁচের ‘রঙ নাম্বার’, সিনেমাটি আয় করেছে ২৭ লাখ পাকিস্তানি রুপি। একই সময়ে দেশটির মাল্টিপ্লেক্স হলগুলোতে চলেছে ‘মিনিওন্স’, ‘টারমিনেটর: জেনেসিস’ এবং ‘অ্যান্টম্যান’-এর মতো হলিউডি সিনেমার প্রদর্শনী। কিন্তু ‘বাজরাঙ্গি ভাইজান’-এর দিকেই ছুটেছে দর্শক। পাকিস্তানে নিয়মিত মুক্তি পায় বলিউডি সিনেমা। তবে পাক-ভারত সম্পর্ক নিয়ে নির্মিত কোনো সিনেমা সাধারণত ছাড়পত্র পায়না। এই ধারায় ব্যতিক্রম ঘটিয়েছে সালমানের ‘বাজরাঙ্গি ভাইজান’। ভারতে এসে হারিয়ে যাওয়া এক বোবা পাকিস্তানি শিশুকে এক ভারতীয় বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার অভিযান নিয়ে নির্মিত ‘বাজরাঙ্গি ভাইজান’ পাকিস্তানি সেন্সরবোর্ড কমিটিতেও প্রশংসিত হয়েছে। এতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর খান, নাওয়াজউদ্দিন সিদ্দিকি এবং হারশালি মালহোত্রা। ভারতে একের পর এক রেকর্ড গড়া তো চলছেই। সেই সঙ্গে পাকিস্তানেও ভালো ব্যবসা করছে ‘বাজরাঙ্গি ভাইজান’। মুক্তির প্রথম এক সপ্তাহেই পাক বক্স -অফিসে... View Post
নাটকের গানে কণ্ঠ দিলেন অপি করিম মাঝে কিছুদিন বিরত থাকলেও এ সময়ে এসে অভিনয়ে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছেন অপি করিম। আসছে ঈদে তাকে তিনটি নাটকে অভিনয় করতে দেখা যাবে। এর মধ্যে সাগর জাহানের রচনা ও পরিচালনায় ‘এ শহর মাধবীলতার না’ নাটকে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। গল্পের প্রয়োজনে নাটকটিতে একটি মৌলিক গানের সমন্বয় ঘটান পরিচালক। এর জন্য শিল্পী হিসেবে অপিকেই বেছে নিলেন পরিচালক। গানটি গাওয়ার জন্য অপি একদিন সুর-তালের সঙ্গে সঙ্গীত চর্চাও করেন। অবশেষে গত ১৩ জুলাই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানের শিরোনাম হচ্ছে- ‘ধূলোপড়া সময়’। সাগর জাহানের লেখা গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মুন্তাসির তুষার। সঙ্গীতায়োজন করেছেন আহসান হাবিব ছবি। গান গাওয়া প্রসঙ্গে অপি করিম বলেন, ‘নাচ, গান, অভিনয়- এগুলো আসলে চর্চার বিষয়। খুব কঠিন একটি গান আমি কোনোরকম চর্চা ছাড়া গাওয়ার চেষ্টা করেছি। আমি নিজে গানটি গেয়ে সন্তুষ্ট নই। যদি শ্রোতা-দর্শকের ভালো লাগে তবে এটা আমার সৌভাগ্যই বলব।’ নাটকটি ঈদের তৃতীয়দিন রাত ৮টায় বাংলাভিশনে প্রচার হবে। এ নাটক ছাড়াও অপি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘ভূতের ভয়’ এবং শামীম শাহেদ পরিচালিত ‘হঠাৎ প্রিয়তমা’ নাটকে অভিনয় করেছেন। মাঝে কিছুদিন বিরত থাকলেও এ সময়ে এসে অভিনয়ে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছেন অপি করিম। আসছে ঈদে তাকে তিনটি নাটকে অভিনয় করতে দেখা যাবে। এর মধ্যে... View Post