সর্বশেষ পারফর্মের ভিত্তিতে ক্রিকেটারদের নতুনভাবে মূল্যায়ন করেছে আইসিসি। আইসিসি ক্রিকেটারদের র্যাকিং ও রেটিং পয়েন্ট প্রকাশ করেছে। এখানে বেশ বদলে গেছে বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থান। বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল ও সাকিবের এক ধাপ উন্নতি হয়েছে।
টেস্টে ৬৪০ রেটিং পয়েন্ট নিয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন তামিম। রেটিং পয়েন্ট ৬৩৪ নিয়ে ২৭ নম্বরে রয়েছেন মুমিনুল। ৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ২৮ নম্বরে রয়েছেন। তিনধাপ এগিয়ে ৪৯ নম্বরে এসেছেন রিয়াদ। তার পয়েন্ট ৫০২।
![]() |
| আইসিসিতে নড়েচড়ে গেল টাইগারদের রেটিং পয়েন্ট |
১৯ ধাপ এগিয়ে ৩৫০ রেটিং পয়েন্ট নিয়ে ৮০তম স্থানে উঠে এসেছেন লিটন দাস। বোলিংয়ে ৬১৪ রেটিং পয়েন্ট নিয়ে ১৫ নম্বরেই রয়েছেন সাকিব।
৩১৩ পয়েন্ট নিয়ে ৫২ তমস্থানে যুবায়ের। ২৭৯ পয়েন্ট নিয়ে রিয়াদ ৬১ তম স্থানে। ১৫৪ পয়েন্ট নিয়ে মুস্তাফিজের অবস্থান ৮৬ নম্বরে। ৩৭৯ পয়েন্ট নিয়ে তাইজুলের অবস্থান ৪১ নম্বরে।
